রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

গ্যাস-বিদ্যুসহ সকল সেবা খাতে ভর্তুকি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৬ জুন, ২০২৩

গ্যাস-বিদ্যু-জ্বালানি তেল-শিক্ষা-কৃষিসহ সকল সেবা খাতে ভর্তুকি বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে  অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, যখন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ-এর ঘোষণা দিয়েছেন, তখন খসড়া বাজেটের ধারাবাহিকতা অব্যাহত থাকলে কলম-কাগজসহ সকল শিক্ষা উপকরণের পাশাপাশি গ্যাস-বিদ্যু-জ¦ালানি তেলসহ সেবাখাত সংশ্লিষ্ট সকল  কিছুর মূল্য বৃদ্ধি হবে, এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশের দারিদ্র সীমার নিচে অবস্থান করা প্রায় সাড়ে ৪ কোটি মানুষ। সেই সাথে উল্লেখ করা প্রয়োজন মনে করছি যে, ২০২১-২২ অর্থ বছরে গ্যাস-বিদ্যুসহ ইউটিলিটি বা সেবা খাতে ৮২ হাজার ৭৪০ কোটি টাকা থাকলেও তা বাস্তবায়ন যেমন হয়নি, তেমনি এবার অর্থনৈতিকভাবে বাংলাদেশে চরম মূল্যস্ফিতির পরও দ্বিগুণ ভর্তুকির বরাদ্দ না রেখে মাত্র ৩৫ ভাগ বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার ৬৭২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেয়া হয়েছে; যা কোনভাবেই প্রতুল নয়। নতুনধারা বাংলাদেশ এনডিবি কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ ১১ টি গুরুত্বপূর্ণ খাতেও বরাদ্দ বৃদ্ধির দাবি জানান নতুনধারার নেতৃবৃন্দ। এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, চাঁদ আহমেদ জীবন, মামুন রায়হান, আফতাব মন্ডল প্রমুখ।

নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী সভাপতির বক্তব্যে বলেন,  সারাদেশের মানুষ সরকারের কাছে একটা জনবান্ধব বাজেট প্রত্যাশা করে; অথচ গত ৫২ বছরের একটি বাজেটও জনবান্ধব হয়নি, নতুন প্রজন্মের প্রতিনিধিরা রাজনীতির অপরাজনীতি যেমন চায় না, তেমনি বাজেট-এর নামে মানুষকে কষ্ট দিয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে অর্থনীতিও ধ্বংস চায় না। তাই তারা রাজপথে নেমেছে, রাজপথে থাকবে বাজেটে  ভর্তুকি বৃদ্ধির সিদ্ধান্ত না নেয়ার পূর্ব পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।