রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নবাবগঞ্জ থানার বিভূতি ভূষণ ব্রতী রায় ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই মাহাবুবুর রহমান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
১৪ জুন ২০২৩ খ্রিস্টাব্দে দুপুর ০২.০০ ঘটিকায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়, সম্মেলন কক্ষে মে/২০২৩ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় নবাবগঞ্জ থানার  বিভূতিভূষণ ব্রতী রায়কে সার্বিক কর্ম মূল্যায়নে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর ও এএসআই মাহবুবুর রহমানকে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার,জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়। গত মে/২৩ মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রেফতারী পরোয়ানা তামিল,চোর সহ ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, দুইটি চোরাই গরু উদ্ধার, একটি চোরাই চার্জার অটো ইজিবাইক উদ্ধার সহ সার্বিক বিষয়ে অবদান রাখায়  সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায়কে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টরের পুরস্কারে ভূষিত করেছে দিনাজপুর জেলা পুলিশ। একই সভায় নবাবগঞ্জ থানার এএসআই মাহবুবুর রহমানকে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করেন। তিনি বিভিন্ন মামলার সর্বাধিক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী গ্রেফতার করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), দিনাজপুর, জেলার সকল সার্কেল এবং সকল থানার অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।