রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ জুন, ২০২৩
বাংলাদেশ স্কাউটসের স্ট্র্যাটেজিক প্লানিং ও গ্রোথ বিভাগের পরিচালনায় ও দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় দশমাইলস্থ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ২০৩০ সালে দেশে ৫০ লক্ষ স্কাউট তৈরীর লক্ষে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে ২০২২-২০৩০ এর স্ট্র্যাটেজিক  প্ল্যান উপস্থাপন করে অগ্রাধিকার এলাকা চিহ্নিতকরণ, সম্ভাব্য সমস্যা ও তা সমাধানের উপায় নির্ধারন বিষয়ে আলোকপাত করা হয়। এতে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আওতাধীন ৮ টি জেলা ও ৫৮টি উপজেলা স্কাউটসের বর্তমান স্কাউট পরিসংখ্যান তুলে ধরে প্ল্যান বাস্তবায়নে করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয়। দিনব্যাপী আয়োজিত ওয়ার্কশপে রিসোর্স পারশন হিসেবে বিভিন্ন সেশন উপস্থাপন করেন স্কাউটসের জাতীয় উপ কমিশনার মোঃ জামাল হোসেন,  আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, জাতীয় গ্রোথ কমিটির সদস্য শেখ আরিফুর রহমান, সহকারী পরিচালক শেখ সালমা খানম প্রমুখ। বিকেলে ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের নবাগত চেয়ারম্যান ও আঞ্চলিক স্কাউটসের সভাপতি প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ। ভারপ্রাপ্ত  আঞ্চলিক কমিশনার আঞ্জুমান আরা এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দিন, আঞ্চলিক উপ কমিশনার (সমাজ উন্নয়ন) মোঃ আরিফ হোসেন চৌধুরী ও আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউটসের উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন। ওয়ার্কশপে রংপুর বিভাগের জেলা ও উপজেলাসমূহের সম্পাদকসহ ৯৫ জন স্কাউটার অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।