ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়নের ১১নং চর-কমরভাংগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুধুমাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয়ের কাজ কর্ম কোন মতে চলছে। জানাগেছে, বিগত ২১জুন ২০১৮ সন থেকে শেখ শামীম নামে একজন সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বরত আছেন। বিদ্যালয়টিতে বর্তমানে ৩১০জন ছাত্র/ছাত্রী রয়েছে।
এই বিদ্যালয়ের ২জন সহকারী শিক্ষক যথাক্রমে মো. নূরুল ইসলাম বিল্লালকে পাচানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও মোঃ এনামুল হককে চর-উত্তরবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিয়মবহিভূতভাবে বিগত ২৪ জানুয়ারি ২০২৩ বদলী করা হয়। তাদের বদলীর সময় ২০১৯ সনের প্রতিস্থাপন দেখিয়ে বিধি বহিভূর্তভাবে ২জন শিক্ষককে বদলী করা হয়।
অপরদিকে বিগত জানুয়ারি মাসে আনোয়ার পাশা ও সেলিম হোসেন নামে নতুন ২জন শিক্ষক যোগদান করে। পরে তাদের জনতা ব্যাংক লিঃ চাকুরী হওয়ায় ২৫শে মে ২০২েইং ২জন চাকুরী থেকে ইস্তেফা দিয়ে ব্যাংকে যোগদান করায় বর্তমানে ১জন শিক্ষকের উপর ৩১০জন ছাত্র/ছাত্রীর শুরু দায়িত্বভার পড়েছে। নান্দাইল উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন নেচ্ছা জানান, বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। উক্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত শিক্ষক পদায়ন সহ যোগদানের বিষয়টি নিশ্চিত করা হবে।