রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

জনপ্রিয়তার শীর্ষে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
টাঙ্গাইলের বাসাইলে পৌরসভার নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর পদপ্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় ভোটাদের সমর্থন ও ভালবাসা পেতে সমাজের বিভিন্ন জনসাধারণের সাথে মতবিনিময় শুরু করেছেন । বাসাইল পৌরসভার ৫নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী আমেজ । ৫ নং ওয়ার্ডে রাস্তার মোড়ে, চায়ের দোকানে একটাই বিষয় । পৌরসভার  নির্বাচনে শুরু করেছেন উঠান বৈঠক এবং  ওয়ার্ডে বিভিন্ন স্থানে  মতবিনিময় সভা।
এছাড়াও নির্বাচন উপলক্ষে সকল প্রার্থী গণ ব্যানার লাগিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন । এরই ধারাবাহিকতায় বাসাইল পৌরসভার ৫ নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিল  জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। ৫ নং ওয়ার্ড  সর্বস্তরের জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে তিনি পুনরায় প্রার্থী হয়েছেন ।  সৎ সাহসী নীতি ও আদর্শবান এক লড়াকু সৈনিক, ধার্মিক, সদা হাস্যউজ্জ্বল, বিশিষ্ট সমাজ সেবক  মোঃ সাইফুল ইসলাম।  ৫ নং ওয়ার্ডে  প্রতিটি মহলায় প্রকৃত অর্থে উন্নত, আধুনিক, শান্তি – সিমৃদ্ধির আবাসস্থল হিসাবে গড়ে তুলতে তার রয়েছে দৃঢ় অঙ্গীকার ।
তিনি বলেন, মানুষের শাসক নয়, সেবক হতে চায়। জনগণের কল্যাণে কাজ করতে চাই । ভবিষ্যতেও সর্বস্তরের মানুষের সহযোগিতা করে ৫নং ওয়ার্ডে  অব্যাহত রাখতে চাই এবং সকলের প্রতি যতটুকু সম্ভব সাহায্যে সহযোগিতা করার জন্য আমার প্রচেষ্টার কোন কমতি নেই,  মোঃ সাইফুল ইসলাম  আরো বলেন, ব্যাক্তি উদ্যেগে মানুষের কল্যাণ সবসময় কাজ করা সম্ভব। সর্বাত্মকভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নাই । বিশেষ করে সরকারী অনুদান তৃণমূলের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজের সামগ্রিক কল্যাণ সাধন করা সম্ভব হয়।
তাই আসন্ন বাসাইল পৌরসভার  ৫ নং  ওয়ার্ডের নির্বাচনের মধ্যে দিয়ে পুনরায় জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে আমি এলাকায় কাজ করছি। আমার ৫ নং ওয়ার্ডের প্রতিটি মহল্লার  , চাঁদাবাজ,মাদক, কিশোর গ্যাং, ভূমিদস্যু, সালিশ বানিজ্য, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত, সমাজ গঠনের লক্ষে, বাসাইল পৌরসভার ৫ নং কে একটি দৃষ্টিনন্দন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই সকলের সহযোগিতা । বাসাইল পৌরসভার   ৫ নং ওয়ার্ডে সর্বস্তরের জনগণের সমর্থন ও দোয়া চাই ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।