রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নারী স্বাস্থ্যসেবায় শেখ হাসিনার ভূমিকা অনন্য – আমির হোসেন আমু

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ জুন, ২০২৩
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য, ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তবে তারা বেশিরভাগই স্বল্প শিক্ষিত। আর এ কারণে অনেকক্ষেত্রেই তাদের স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা রয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার প্রথম থেকেই নারী স্বাস্থ্যের ওপর সবচে বেশি জোড় দিয়েছে। তাই আজ কমিউনিটি ক্লিনিকের মত নানামুখী স্বাস্থ্যসেবা  গ্রামে গ্রামে নারীর দোরগোড়ায় পৌছে গেছে। নারী এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবায় শেখ হাসিনা ভূমিকা এদেশে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে।
রোববার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমির হলরুমে ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশন আয়োজিত পরিবার পরিকল্পনা, মা ও শিশু প্রজনন স্বাস্থ্য, কিশোর-কিশোরী সুরক্ষায় “স্মার্ট ফ্যামিলি প্লানিং” সেবা প্রদানের লক্ষ্যে মাঠকর্মীদের মাঝে মোবাইল কম্পিউটার (ট্যাব) বিতরণ অনুষ্ঠানের প্রধাান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, পরিবার পরিকল্পনা কার্যালয় ঝালকাঠির উপপরিচালক মো. শহীদুল ইসলাম এতে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ২০ জন মাঠকর্মী প্রধান অতিথির হাত থেকে উপহার হিসেবে ট্যাব গ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।