শুক্রবার , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সিংড়া বন্ধন সংঘের নতুন কমিটি

প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ জুন, ২০২৩

নাটোরের সিংড়ায় ২০০০ সালে গঠিত সামাজিক সংগঠন সিংড়া বন্ধন সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টায় টিবিএম কলেজে এ সম্মেলন শুরু হয়। পরে রাত ১০টায় নতুন কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম রাজু।

সম্মেলনে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে পুনরায় সিংড়া বন্ধন সংঘের সভাপতি নির্বাচিত হন মো. শামসুল আলম সামি, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. খায়রুল হাসান ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মো. হামিদুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন বন্ধন সংঘের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুনসহ সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বন্ধন সংঘ ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়ে বৃক্ষরোপন কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, করোনা ও বন্যায় সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।