রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

আওয়ামীলীগের সভাপতিকে কুটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সাংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৯ জুন, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল  পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া কর্তৃক নান্দাইল উপজেলা আওয়ামীলীগের  সভাপতি ও সাবেক সংসদ সদস্য  আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম (অব:)কে নিয়ে  কুটুক্তি ও মিথ্যাচার করার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল  ও সাংবাদিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার(৮ জুন)বিকাল ৫ টায় নান্দাইল বাজারস্থ  দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রেণু,  সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাঈম ভূইয়া ফারুক প্রমূখ।
পরবর্তীতে রাত আটটার দিকে একই বিষয়ে  দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বিস্তারিত তোলে ধরেন। তিনি বলেন গত বুধবার বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি সংবাদ মাধ্যমে নৌকা মনোনয়ন নিয়ে নির্বাচিত মেয়র রফিক উদ্দিন ভূইয়া নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) আঃ সালামকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করেছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,, সেই সাথে পৌর মেয়রকে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্ববান   করছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম রেণু বলেন, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের বাইরে বর্তমান সাংসদ বিভিন্ন ইউনিয়নে দলীয় পরিচয়ে যে সব কর্মকান্ড করছেন তা অগ্রহণযোগ্য অতি বাড়াবাড়ি এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে ।
নাজিমুল্লাহ লিটন বলেন, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ডিবিসি সংবাদ মাধ্যমে  বলেছেন, সভাপতি ও সাধারণ সম্পাদক বাদে দলের সকলেই তাদের সাথে আছেন এ কথার কোন ভিত্তি নেই। তারা  মূল আওয়ামী লীগের বাইরে বিএনপি থেকে বহিরাগত ব্যাক্তিদের নিয়ে আওয়ামী লীগের নামে কার্যক্রম করছে যা নিন্দনীয় । আমরা এ বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি।
আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান বলেন,উপজেলা  আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্যের  বিরুদ্ধে পৌর মেয়র কর্তৃক  এমন কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টি আমরা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বরাবর লিখিত আকারে পাঠাবো।
সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।