রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির গোয়ালকান্দায় বসতবাড়ির যাতায়াতের রাস্তা উপড়ে ফেলার অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামের মরহুম আদেল উদ্দিন হাওলাদারের পুত্র আবুল হুজুরের বসতবাড়ির যাতায়াতের রাস্তা উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ইয়াছিন হোসাইন আবুল । অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৭ জুন) গভীর রাতে ওই এলাকার পার্শ্ববর্তী বাড়ির ছালাম হাওলাদারের ছেলে কাঞ্চন ও ইলিয়াছ হাওলাদার, মরহুম আ: ওহাব হাওলাদারের পুত্র আবু হাওলাদার ও ছালেক হাওলাদার এর যোগসাজসে দীর্ঘ শত বছরের চলাচলের রাস্তাটি উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ফলে ওই বাড়ির মানুষজন বাড়ি থেকে বের হতে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। গবাদি পশুসহ শিশু বৃদ্ধ মানুষের সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ব্যাপারে কীর্তিপাশা ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রহিম মিয়া বলেন, আমি এধরনের ঘটনা শুনে মেম্বর ও চৌকিদারকে পাঠাইয়াছি এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা গ্রহনের পরামর্শ প্রদান করেছি।
স্থানীয় ইউপি সদস্য রুহুল আমীন জমাদ্দার জানান, “ আমি ছোটবেলা থেকে এই রাস্তাটি দেখে আসছি।এভাবে কারো রাস্তা খুড়ে ফেলতে পারে না, এটি অন্যায় কাজ।

এ ব্যাপারে অভিযুক্ত ছালাম হাওলাদারের পুত্র ইলিয়াছ সাংবাদিকদের  জানান, “ আমাদের জমির উপর রাস্তায় তারা চলাচল করে। বর্তমানে এরজিইডি’র দ¦ারা কাজ করাচ্ছে আমাদের কাছে না বলিয়া। এতে ক্ষুব্ধ হয়ে আমাদের চাচাত ভাইয়েরা রাস্তা উপড়ে ফেলেছে কিনা জানি না। আপনারা তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।