রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া পৌরসভা ১৪৩ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
অবকাঠামো নির্মাণ ও ব্যাপক উন্নয়ন পরিকল্পনার সমন্বয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে ১৪৩ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট করেছে নওয়াপাড়া পৌরসভা। প্রস্তাবিত বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে বুধবার (৭ জুন) সকালে পৌর অডিটোরিয়ামে ‘নগর সমন্বয় কমিটি’র (টিএলসিসি) এক সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মীর উজ্জ্বল। প্রস্তাবিত বাজেটের বিষয়ে মতামত প্রকাশ করেন, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান টোকন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, বিভা’র নির্বাহী পরিচালক সুকুমার ঘোষ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর তানভীর হোসেন তানু, মোস্তফা কামাল, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, রেজাউল ইসলাম রেজা ফারাজী, বিপুল শেখ, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া খাতুন, শিরিনা বেগম, রাশেদা খানম লিপি, আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন বিশ্বাস, মোল্যা আনোয়ার হোসেন, গোলাম আজম মিঠু, আনিসুর রহমান মিন্টু, ইলিয়াস সরদার, বাচ্চু খান, সফি কামালসহ পৌর ‘নগর সমন্বয় কমিটি’র অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।