রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ই জুন’২৩ রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির কার্যালয়ে  কিন্ডারগার্টেন সমিতির সভাপতি মীর ওবায়েদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম এর সঞ্চালনায় উক্ত সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সাধারণ সভা শুরু হয়।সাধারণ সভায় মূল বক্তব্য পেশ করেন উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক, উদীয়মান তরুণ শিক্ষক নেতা, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা গোলাম (এম.এস.এস-রাষ্ট্রবিজ্ঞান)।
তিনি গত ২০২২ সালে সমিতির আয় ব্যয়ের হিসাব ও সাংগঠনিক সকল বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
পরবর্তীতে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সাধারণ সভা শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন  সমিতির উপদেষ্টা অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা আহাসানুজ্জামান মুকুল, সহ-সভাপতি বেকড়া সবুজ সাথী কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ কোহিনুর মিয়া, কোষাধক্ষ‍্য লিটল স্টার কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মোঃ আজিম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্ডআপ কিন্ডারগার্টেনের  প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন টুটুল, আপন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা আফতাব উদ্দিন আপন, যুগ্ম-সাধারণ সম্পাদক সূর্য আইডিয়াল স্কুল-বনগ্রাম শাখার প্রধান শিক্ষক কাজী মোস্তফা রুমি, সাংগঠনিক সম্পাদক প্রভাতী আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা শরিফুল মোল্লা মানিক প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।