রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে তীব্র গরমে ক্লান্ত পথচারীদের মাঝে পানি বিতরন করলেন সাংবাদিক ডা.এম.এ.মান্নান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে তীব্র তাপদাহে ক্লান্ত পথচারী,শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে মিনারেল পানি বিতরণ করা হয়েছে।
ঐতিহ্যবাহী মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে সোমবার দিন ব্যাপী নাগরপুর বাজারে আগত পথচারী,শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে মিনারেল পানি বিতরণ করা হয়।
এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়ে বাজার করতে আসা এক স্কুল শিক্ষক বলেন, প্রচন্ড রোদে আমরা যারা বাজার করতে এসে শরীর ঘেমে লবনাক্ত পানি বের হওয়ার কারনে ক্লান্তিবোধ করছি,এসময় ডা.এম.এ.মান্নান সাহেব মিনারেল পানি পান করিয়ে আমাদের তৃষ্ণা মেটালেন। এটি একটি প্রশংনীয় কাজ।
মিনারেল পানি বিতরণের বিষয়ে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান গণমাধ্যমকর্মীদের জানান, তীব্র গরমে পথচারী,শ্রমিক ও ব্যবসায়ীদের তৃষ্ণা মেটাতেই এই আয়োজন। সোমবার থেকে বিনামূল্যে পানি ও শরবত খাওয়ানোর এই উদ্যোগ শুরু হয়েছে। যতদিন গরম থাকবে ততদিনই এই কার্যক্রম চলবে,ইনশাআল্লাহ। আগামীকাল থেকে এই কর্যক্রমের ব্যাপ্তি আরও বাড়বে,ইনশাআল্লাহ।
উল্লেখ্য,মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতার পর থেকেই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন,ফ্রি রক্ত গ্রুপিং নির্নয় কর্মসৃচী,দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ,মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান,করোনাকালীন মাস্ক বিতরন,সচেতনতা মৃলক লিফলেট বিতরন,রান্না করা খাবার বিতরন,শীর্তাতের মাঝে বস্ত্র বিতরণ, শুকনা খাবার বিতরন, ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সময়ে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এই সেবামূলক প্রতিষ্ঠান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।