রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর আঞ্চলিক মহাসড়কের জন্য ৬০০ কোটি বরাদ্দ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ জুন, ২০২৩
টাঙ্গাইল-নাগরপুর-আরিচা (বরংগাইল) আঞ্চলিক মহাসড়ক (আর-৫০৬) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণের জন্য মোট ১ হাজার ৬৩৫.১০ কোটি টাকা প্রকল্পটি চলতি ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এতে করে নতুন আঞ্চলিক এই মহাসড়ক বাস্তবায়নে গতি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১ জুন) একাদশ জাতীয় সংসদ অধিবেশনে দেশের ৫২ তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু আঞ্চলিক মহাসড়কের জন্য অর্থ বরাদ্দের তথ্য নিশ্চিত করে বলেন, সড়ক নির্মাণের জন্য ৬০০ কোটি টাকা অর্থ বরাদ্দ দিয়েছে। দ্রুত এই মহাসড়কের পুণঃনির্মাণ কাজ শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং অর্থমন্ত্রীর প্রতি নাগরপুর বাসীর পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্যঃ- টাঙ্গাইল থেকে বরংগাইল(আরিচা)ভায়া এলাসিন-সহবতপুর-নাগরপুর-ধুবড়িয়া-ভাদ্রা-দৌলতপুর আঞ্চলিক এই মহাসড়কের টাঙ্গাইল অংশের দৈর্ঘ্য ৪০ কি.মি. এবং মানিকগঞ্জ অংশের দৈর্ঘ্য ১৮.৫০ কি.মি. উন্নীতকরণ করা হবে। ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে এটি বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। উক্ত প্রকল্পের মূল কার্যক্রমের আওতায় প্রথমত সড়কটির ১০ দশমিক ৩০ মিটার উন্নীত করে পুণঃনির্মাণ করা হবে। এছাড়া ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ও কালভার্টের পরিবর্তে নতুন করে ১৪ টি সেতু ও ২১ টি কালভার্ট নিমার্ণ এবং ৭টি কালভার্ট সম্প্রসারণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।