রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে সাব-রেজিষ্ট্রারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৪ জুন, ২০২৩

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার মোঃ জহুরুল ইসলামের প্রদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিস কর্মচারী, দলিল লেখক সমিতি, স্ট্যাম্প ভেন্ডার ও নকল নবিশবৃন্দদের আয়োজনে রবিবার (৪ জুন-২০২৩) দুপুরে অফিস প্রাঙ্গণে উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট জেলা অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার অফিসার তাজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌর সভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল, কাহারোল উপজেলা সাব রেজিষ্ট্রার অফিসার অশোক কুমার বসাক, খানসামা উপজেলা সাব-রেজিষ্ট্রার অফিসার বার্নার্ড মার্ডী, বীরগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হাফিজ করিম, কোষাধ্যক্ষ মোঃ হাসিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীরগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি পদ্ম নাথ রায়। অনুষ্ঠানের উপজেলা সাব-রেজিস্টার অফিস কর্মচারী ও নকল নবিশবৃন্দরা বিদায়ী জহুরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।

প্রসঙ্গত, মোঃ জহুরুল ইসলাম বীরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার হিসেবে ২০১৩ সালে যোগদান করেন। গাইবান্ধা জেলা রেজিষ্ট্রার কর্মকর্তা হিসেবে পদোন্নতি জনিত কারণে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।