রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহরিয়ার বিদ্যুৎ এর মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৪ জুন, ২০২৩
নওগাঁর সাপাহারে তিলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহরিয়ার বিদ্যুৎ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর নিজ ওয়ার্ডে আসন্ন তিলনা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে পদপ্রার্থী হতে ভোটারদের নিয়ে মতবিনিময় সভা করেন সাবেক ইউপি সদস্য শাহরিয়ার বিদ্যুৎ। এসময় এলাকার সর্বস্তরের জনগনের দোয়া, আর্শীবাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন তিনি।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীনের মৃত্যুতে তিলনা ইউনিয়ন পরিষদের ‘চেয়ারম্যান পদ’ শূন্য ঘোষণা করা হয়। গত ৩১ মে ইউনিয়ন পরিষদ শূন্য পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ঘোষিত তফশিল অনুযায়ী এ ইউনিয়নে আগামী ১৭ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।