রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ভারতের রেল দুর্ঘটনায় নিহতদের স্মরণে সেভ দ্য রোডের শোক

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ জুন, ২০২৩

ভারতের উড়িষ্যার বলেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ব্যাপকসংখ্যক মানুষ হতাহতের ঘটনায় গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সেভ দ্য রোড। শনিবার এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি সবাইকে আকাশ-সড়ক-রেল- ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য সচেতন থাকার আহবান জানিয়েছেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, মহাসচিব শান্তা ফারজানা, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, বিকাশ রায়, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে বিশ^ময় সচেতনতা তৈরির অনুরাধ জানিয়েছে আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য  নিবেদিত সেচ্ছাসেবি-গবেষণা ও সচেতনতামূলক সংগঠন সেভ দ্য রোড।

উল্লেখ্য, শুক্রবার বিকালে যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বালেশ্বরের পাশে বাহানগা বাজারের কাছে অপর একটি ট্রেনের লাইনচ্যুত বগিতে ধাক্কা দেয়। এ ছাড়া আরেকটি মালবাহী ট্রেনও এ সময় দুর্ঘটনার শিকার হয়। অন্য যাত্রীবাহী ট্রেনটি হলো— সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি যশবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল। দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮৮ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৯ শতরও বেশি মানুষ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।