রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ জুন, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা উত্তর জাসাসের আহবায়ক ও নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম স্বপন। শুক্রবার বিকেলে নাগরপুর প্রেসক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন। সে এরশাদ বিরোধী আন্দোলনের তুখোর ছাত্রনেতা নাগরপুর-দেলদুয়ার গণমানুষের প্রিয় মুখ। অ্যাড. গৌতম চক্রবর্তীর মৃত্যুর পর যখন উপজেলা বিএনপি দিশাহারা, ঠিক সেই সময় শরিফুল ইসলাম স্বপন অভিভাবকহীন বিএনপি’র নেতাকর্মীর পাশে দাড়িয়ে এবং শক্তহাতে হাল ধরে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বর্তমান আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রাখায় ইতোমধ্যে নাগরপুর-দেলদুয়ারের সাধারন মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি। নাগরপুর উপজেলার ১২টি ও দেলদুয়ারের ৮ ইউনিয়নের সকল নেতাকর্মীর সাথে রয়েছে তার নিভিড় সম্পর্ক। সে ছাত্র জীবনে শহীদ জিয়াউর রহমানের আর্দশ বুকে ধারন করে রাজনীতিতে আসেন। শরিফুল ইসলাম স্বপন সব সময় সাধারন মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করে আসছেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, ইত্তেফাকের সংবাদদাতা মো. মন্টু মিয়া, যায় যায় দিনের আবু বকর সিদ্দিক, দৈনিক জবাবদিহি ও ডেল্টা টাইমস্ প্রতিনিধি আমজাদ হোসেন রতন, দৈনিক জনবানীর তোফাজ্জল হোসেন তুহিন, দৈনিক নতুন দিন পংকজ কুমার সাহা, আজকালের খবর মো. কায়কোবাদ মিয়া, টাঙ্গাইল সময় কেএম সেলিম, আজকের পত্রিকা মো. মাসুদ রানা, বাংলা টিভি মো, মতিউর রহমান নজরুল, কালবেলার আব্দুল্লাহ আল খিজির, স্ধীন বাংলা  রিপন খান রবিন, মাই টিভি প্রতিনিধি মো. আনিছ খানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।