রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রাকিবের পথসভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩ জুন, ২০২৩
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (নাগরপুর-দেলদুয়ার) টাঙ্গাইল-৬ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাগরপুরের কৃতিসন্তান বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর পরিচালক ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব এক পথ সভা করেছেন। শুক্রবার (০২ জুন) সন্ধ্যায় নাগরপুর সদরের মীরনগর গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আমি। দল যদি আমাকে মনোনয়ন দেয় আর যদি নৌকা প্রতিকে আমি নির্বাচিত হতে পারি এলাকার সকল প্রকার উন্নয়ন করবো এবং মাদক ও সন্ত্রাস মুক্ত একটি আর্দশ সমাজ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এ সময়  উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো মতিউর রহমান মতি, ব্যারিস্টার মাসুদ বেগ, ব্যারিস্টার মেজবাহুর রহমান, নাগরপুর  সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস মো.নাদিম মিয়া, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুল হাসান কাজল প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।