রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহার পাতাড়ী ইউনিয়ন পরিষদে উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
নওগাঁর সাপাহার উপজেলার ৫ নংপাতাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে  উপজেলার ৫ নং পাতাড়ী ইউনিয়নের আয়োজনে পরিষদ চত্বরে এ বাজেট সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব মোঃ মমিনুল ইসলাম।
অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরে এ ইউনিয়নের সম্ভব্য বার্ষিক আয়-ব্যয় উল্লেখ করে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৮ লক্ষ ৭ হাজার ১১৮, উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লক্ষ ৯৬ হাজার ৩৭৫ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে  ৩৭ লক্ষ ৩৪ হাজার ৩১২ টাকা এবং উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লক্ষ ৭১  হাজার ৮৬৯ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন  পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইবাদুর রহমান মাস্টার, সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক ও সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, মডেল প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম, আনন্দ টেলিভিশন সাপাহার প্রতিনিধি নিখিল বর্মন ও সাংবাদিক আল মামুন সহ সকল ইউপি সদস্য ও এলাকার  শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।