রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট( বালক অনুর্ধ্ব-১৭) আয়োজনের প্রস্তুতিমুলক সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)-২০২৩ উপজেলা পর্যায়ে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ০১ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। ফুটবল টুর্নামেন্ট সু-শৃক্সখল ও সুষ্ঠ পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরামর্শমুলক মতামত ব্যক্ত করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ শাহ্, মোজাক্কারুল আলম, আবু জাহেদ, আলহাজ¦ দেলোয়ার হোসেন প্রমুখ। সভায় বিস্তারিত আলোচনার পর আগামী ৯ জুন উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট শুরু করার সিদ্ধান্ত হয়। এর আগে ইউনিয়ন পর্যায়ে টুর্নামেন্ট শেষ করে ৭ জুনের মধ্যে বাছাইকৃত (বালক অনুর্ধ্ব-১৭) বৈধ খেলোয়াড়ের তালিকা প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলায় দাখিল করার পরামর্শ দেওয়া হয় ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সচিবদের। উপজেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সঠিকভাবে বাস্তবায়নের জন্য শক্তিশালী মূল কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে। সভার সিদ্ধান্ত মতে আগামী ১২ জুন উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।