রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কৃষি-শিক্ষা-গ্যাস-বিদ্যু-তেলে ভর্তুকি বৃদ্ধির দাবি নতুনধারার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
জনবান্ধব বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে দারিদ্রসীমার নিচে চলে আসা সাড়ে ৪ কোটি মানুষের পাশপাশি সর্বস্তরের সাধারণ জনতার কথা ভেবে কৃষি-শিক্ষা-গ্যাস-বিদ্যু ও জ¦ালানি তেলে ভর্তুকি বৃদ্ধির দাবি জানিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী. ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব ফরহাদ ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মনির জামান প্রমুখ ১ জুন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন- পৃথিবীতে মনে হয় এই  একমাত্র অর্থমন্ত্রী, যারা ইচ্ছেই থাকে কৃষি-শিক্ষা-খাদ্য-বস্ত্র-বাসস্থানসহ মৌলিক সুবিধা থেকে জনতাকে বঞ্চিত করে কেবলমাত্র ধনিক শ্রেণির পক্ষে বাজেট করা।

মোমিন মেহেদী অর্থমন্ত্রীর সমালোচনা করে আরো  বলেন, বিশ^ব্যাপী সকল দেশের অর্থমন্ত্রী করোনা পরিস্থিতি ও পরবর্তি সময়ে সাধারণ মানুষকে কষ্ট থেকে পরিত্রাণ দিতে বাজেট করেছে, আর আমাদের অর্থমন্ত্রী তাঁর আর কন্যার মত যারা জুয়ার আসর বসাতে পারে, হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের বাইরে আয়েশি জীবন সাজাতে পারে, তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বাজেট তৈরি করেন। তিনি জানেন না যে, কলমের দাম বাড়লে কোন কোন পরিবার সন্তানকে কলম কিনে দিতে ব্যর্থ হয়ে বিদ্যালয়ে পাঠানোই বন্ধ করে দেবে। কৃষক যদি কম দামে সার বা বীজ না পায় সে সেই জমিতে কৃষি কাজ না করে ঘর বানিয়ে ভাড়া দেয়ার ব্যবস্থা করবে। বিনিময়ে আমাদের কৃষিপণ্যের উপর চাপ বাড়বে। তখন হয়তো অর্থ-বাণিজ্য-শিল্প ও খাদ্যমন্ত্রীদের কৃষিপণ্য আমদানিতে সুবিধাই হবে। বিবৃতিতে নতুনধারার নেতৃবৃন্দ মাননীয়  প্রধানমন্ত্রীর  প্রতি আহবান জানিয়ে বলেন, এসি রুমের বাজেট না করে কিষাণীর উঠোনের বাজেট করুন, তাতে করে ঘরে ঘরে বিদ্যুৎ-ভাত- ভোটাধিকার আর শিক্ষা-সংস্কৃতিচর্চাও মধ্য দিয়ে এগিয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। ঋণনির্ভর উদ্ভট বাজেট ঘোষণা করে জাতির পিতার আত্মার অশান্তির কারণ হবেন না দয়া করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।