রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে অভয়নগরে কর্মশালা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
মাধ্যমিক স্তরে শিক্ষার মানোন্নয়নে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিম’র আওতায় দেশের অন্যান্য উপজেলার ন্যায় যশোরের অভয়নগরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদের নতুন সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। সহকারী শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, গাজীপুর রউফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলার ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি মাদরাসা ও ৩টি কলেজিয়েট স্কুলের ১শ’ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ২২ জন ম্যানেজিং কমিটির সভাপতি ও ৭৮ জন অধ্যক্ষসহ প্রধান শিক্ষক ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।