রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কর্মক্ষেত্রে ও সমাজসেবায় বিশেষ অবদানে সম্মাননা পেলো নোয়াপাড়া গ্রুপের জনি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
অভয়নগরের শিল্প-বানিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ার স্টেশন বাজারে অবস্থিত নোয়াপাড়া গ্রুপের হেড অব সেলস এন্ড মার্কেটিং কর্মকর্তা মিজানুর রহমান জনিকে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার সকালে হোটেল অরনেট বিজয়নগর ঢাকায় কর্মক্ষেত্রে ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ‘বঙ্গবন্ধু ও জয়বাংলা স্মৃতি পরিষদের’ পক্ষ থেকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা ২০২৩ প্রদান করা হয়। বঙ্গবন্ধু ও জয়বাংলা স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক কাজী তাওহীদুল ইসলামের স্বাক্ষরিত একটি সনদ ও  স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে।গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সন্মাননা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন।বঙ্গবন্ধু ও জয়বাংলা স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ জানান, নোয়াপাড়া গ্রুপের হেড অব সেলস এন্ড মার্কেটিং কর্মকর্তা মিজারুর রহমান জনিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সম্মাননা প্রদান করা হয়েছে। আমরা তার ও তাহার প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি। আপনার এ মহতী কর্মকান্ডে দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে বিশেষ ভ‚মিকা রাখবে। মিজানুর রহমান জনি বঙ্গবন্ধু ও জয়বাংলা স্মৃতি পরিষদের সকল কর্মকর্তাগনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।