রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

লাইফ স্কীল কোর্সে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
দিনাজপুরের দশমাইলস্থ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ১৫ তম লাইফ স্কীল বেইজড এডুকেশন কোর্সে উপ পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, রংপুর বিভাগ মোঃ মুজাহিদুল ইসলাম অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন। এসময় কোর্স লিডার মোঃ আখতারুজ্জামান, স্কাউটসের আঞ্চলিক উপপরিচালক মোঃ আব্দুর রশিদ, মাষ্টার ট্রেইনার সাজ্জাদুর রহমান ও বীরগঞ্জ সরকারী কলেজের রোভার লিডার রুমানা ফারজানা শাখী।  মতবিনিময়কালে তিনি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গঠনে সম্ভাব্য  চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজকে তথ্য প্রযুক্তির জ্ঞানার্জনের সাথে সাথে জীবন দক্ষতা উন্নয়নের পরামর্শ দেন। সময় ব্যবস্থাপনা, সম্মোহানী নেতাদের চারিত্রিক বৈশিষ্ট্য অধ্যায়ন ও সে অনুযায়ী জীবন গঠন, নিজের ভিতরে লুকায়িত প্রতিভা বিকাশে জড়তা দূরীকরণ ও বাঁধার ভয়কে জয় করতে সমসময় ইতিবাচক চিন্তার বিষয়ে গুরুত্বারোপ করেন। কোর্সে ৩০ মে বিকেলে জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) কাজী নাজমুল হক অনলাইনে সংযুক্ত হয়ে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। তিনদিন ব্যাপী আয়োজিত জীবন দক্ষতা বিষয়ক কোর্সটি ৩১ মে ২০২৩ সার্টিফিকেট বিতরণের মাধ্যমে শেষ হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।