সুশাসন প্রতিষ্ঠা, কার্যকরী ও শক্তিশালী স্থানীয় সরকার ব্যস্তবায়ন,জবাব দিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ট্যাক্স দিন, সেবা নিন, উন্মুক্ত বাজেট অংশ গ্রহণ করি, বাল্য বিবাহকে না বলি, মাদক ও দুর্নীতি মুক্ত দেশ গড়ার কাজে সহযোগিতা কামনা করে সিরাজগঞ্জের তাড়াশের ২নং বারুহাস ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে । ৩০মে মঙ্গলবার সকালে বারুহাস ইউনিয়ন পরিষদ হল রুমে বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ময়নুল হকের সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৩ কোটি ২ লাখ ২৭ হাজার তিন আয় ।
৩ কোটি ২লাক্ষ ২৪ হাজার আটশ তিন ব্যয় ধরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা জন সম্মুখে ঘোষনা করেন ইউপি সচিব নির্মল কুমার মাহাতো । উন্মুক্ত বাজেট সভায় এলাকার সর্বস্তরের জন সাধারণ ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটের আলোকে এর সংযোজন ও বিয়োজন নিয়ে আলোকপাত করেন চেয়ারম্যান মোঃ ময়নুল হক। জনগনের গুরুত্বপুর্ন ও জরুরী দাবিগুলো কে প্রাধান্য দিয়ে ইউনিয়নের এ বাজেটে শিক্ষার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু,তাড়াশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খাঁন জয়,ইউপি সদস্য আবুল হান্নান, আব্দুল বারিক,বিপ্লব খোন্দকার, রাজিব আহমেদ রাজু, ফিরোজ আহমেদ, আতাউর রহমান, খোদেজা বেগম,সিমা খাতুন ফারমি সহ ইউনিয়নের সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।