রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে দুই সন্তানের জননীর ফেসবুকে প্রেম,অতঃপর…..

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ মে, ২০২৩

যশোরের অভয়নগরে দুই সন্তানের জননী এক নারী সোশ্যাল মিডিয়া ফেসবুকে পরিচয়ে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগ পাওয়া গেছে,পরে ঐ নারীর সাথে যুবক প্রতারণা করেছে। যে কারণে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত, অভয়নগরে ভুক্তভোগী নারী বাদি হয়ে ২জনকে আসামি করে একটি সিআর মামলা করেছেন। যার মামলা নম্বর ৩৩৮/২৩ তারিখ ২৯/০৫/২০২৩ ইং ধারা ৪৯৩/১১৪ দঃ বিঃ। মামলার বিবরণ ও সরেজমিনে জানা গেছে, উপজেলা বাশুয়াড়ী গ্রামের আব্দুল গফফারের মেয়ে  সুরাইয়া খাতুন(২৩), এর সাথে বাশুয়াড়ী গ্রামের জিয়া গাজীর সাথে বিয়ে হয়, বিয়ের পর ঐ সংসারে দুইটি কন্যা সন্তানের জন্ম হয়। গত আনুঃ ৯ মাস আগে ঐ নারীর স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে, মৃত্যু বরণ করে। স্বামীর মৃত্যুর পর ঐ নারী দুই মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতেন। এরমধ্যে গত প্রাই সাত মাস আগে ফেসবুকে পরিচয় হয় উপজেলার বাশুয়াড়ী গ্রামের মান্নান মল্লিকের ছেলে সাকিব মল্লিকের সাথে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ফলে গত ১৩ জানুয়ারি প্রেমিক সাকিব বিয়ে করার কথা বলে নওয়াপাড়া বাজারে অজ্ঞাত স্থানের একটি ঘরে নিয়ে উপজেলার  বাশুয়াড়ী গ্রামের মৃত- আবু মল্লিকের ছেলে আনোয়ার মল্লিক ও একজন হুজুর ঐ ঘরে এসে যোগসাজশে একটি নীল কাগজে সই নিয়ে বলে আজ থেকে সাকিবের সাথে তার বিয়ে হয়ে গেছে। পরে সুচতুর সাকিব বিয়ের কথা কিছুদিন গোপন রাখার কথা বলে তার শ্বশুর বাড়ি রেখে আসে। পরবর্তীতে ঐনারী শ্বশুর বাড়ি থাকা অবস্থায় প্রতিদিন রাতে সাকিব ঐনারীর ঘরে এসে স্বামী স্ত্রীর মতো শারীরিক সম্পর্ক করতে থাকে। পরে প্রতারক সাকিব ঐ নারীকে জানাই, সে তাকে কোন বিয়ে করেনি, এবং ঐ নারীর সাথে ঘটা সব কিছু অস্বীকার করার কারনে, ঘটনা জানাজানি হলে ঐ নারীকে তার শ্বশুর বাড়ির লোকেরা তাড়িয়ে দেই। ফলে ঐ নারী উপায় না পেয়ে, স্বামী রুপি প্রতারক প্রেমিক সাকিবের বাড়িতে অনশন করা শুরু করে। উৎসুক জনগণ বিষয়টি নিয়ে ঐ বাড়িতে ভিড় জমাই, পরে মিমাংসার কথা বলে স্থানীয় মহিলা ইউপি সদস্য সেলিনা বেগমের হেফাজতে ঐ নারীকে রাখা হয়। বিষয়টি মিমাংসার লক্ষে গত শুক্রবার বিকালে শুভরাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ সালিশে কোন মিমাংসা না হওয়ায় গৃহবধূকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়ে তার মা বাবার হেফাজতে দেওয়া হয়। পরে ঐ নারী গত সোমবার ২৯মে বিজ্ঞ আদালতে, ন্যায় বিচার চেয়ে মামলাটি করেছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে যশোর পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আসামি করা হয়েছে, বাশুয়াড়ী গ্রামের মান্নান মল্লিকের ছেলে সাকিব মল্লিক(২৫) একই গ্রামের মৃত- আবু মল্লিকের ছেলে মোঃ আনোয়ার মল্লিক(৪৫)।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।