রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

দেশের স্বার্থ ইজারা দিয়ে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসেনি – মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ মে, ২০২৩
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দেশের স্বার্থ ইজারা দিয়ে শেখ হাসিনা কখনো ক্ষমতায় আসেনি। অনেক বৃহৎ শক্তিকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বারবার দেশের স্বার্থকে তুলে ধরার চেষ্টা করেছেন। তার দূরদর্শী সম্পন্ন নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বের বুকে একটি বিষ্ময় হয়ে দাঁড়িয়েছে। অনেক হুমকির প্রতিউত্তর করার সৎ সাহস বঙ্গবন্ধুর পরে কেবলমাত্র জননেত্রী শেখ হাসিনারই আছে।
সোমবার (২৯ মে ২০২৩) বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা-২০২৩’ এর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কৃষকের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। ভুর্তুকি প্রদান করে কৃষিকে যান্ত্রিকিকরণ করেছেন। কৃষকেরা এখন সহজেই সার, বীজ, কীটনাশক পায়।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. নুর ইসলাম নুর, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ সরিফুল ইসলাম।
এর আগে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মনোরঞ্জন শীল গোপাল এমপি। এরপর তার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে মেলায় অংশ নেয়া ২০ টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।