রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ট্রেনে কেটে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ মে, ২০২৩
অভয়নগর উপজেলার চেংগুটিয়া মজুমদার তেল মিলের পেছনে ফিরোজা বেগম (২৮) নামে এক গৃহবধূর ট্রেনে কেটে মৃত্যু হয়েছে।
২৮মে রবিবার আনুঃ বিকাল ৫ টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী সাগরদাড়ী এক্সপ্রেস  ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটে । নিহত ফিরোজা বেগম যশোরের মনিরামপুর উপব্জেলার  প্রতাপকাঠি গ্রামের মহাসীন গাজীর মেয়ে।
নিহতের পিতা মহাসীন গাজী জানান, ১৩ বছর আগে ফরিদপুর আলফাডাংগায় আককাস শেখের সাথে তার কন্যার বিয়ে হয়, এর পর সে বাপের বাড়ি চলে আসে তার কন্যা ফিরোজা বেগমের মস্তিষ্কে সমস্যা ছিলো। মাঝে মাঝে সে মানুষিক ভারসাম্য হীন হয়ে পড়তো।সে  গাবুখালী চুল ফ্যাক্টারীতে শ্রমিকের  কাজ করে।আজ সকালে মেয়ে শরীর অসুস্থতা বোধ করায় কাজে যায়নি।মেয়েকে বাড়ি রেখে সে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সন্ধ্যায়পুলিশ মারফত সে জানতে পারে তার মেয়ে ট্রেনে কাটা পড়েছে।  দু’ বছর  আগে তালাকপ্রাপ্ত নিহত ফিরোজা বেগমের ১১ বছরের  এক ছেলে ও ৮ বছরের এক মেয়ে রয়েছে।
যশোর রেলওয়ে পুলিশ সহ : পরিদর্শক এ এস আই মুজাহিদ আলী  জানায়, খুলনা থেকে ছেড়ে আসা আন্ত: নগর ট্রেনের সাথে  আজ বিকাল ৫ টার দিকে অভয়নগর উপজেলায় চেংগুটিয়া নামক স্থানে কাটা পড়ে ফিরোজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।