রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরের রাস্তায় গাড়ি পার্কিং, প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ মে, ২০২৩
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ভূয়ারচক এলাকায় পিকআপের সাথে মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক মেহেদী হাসান (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার সকাল নয়টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী প্রভাষক মাইনুর রহমান জানান, রাস্তায় সারি সারি গাড়ি পার্কিং করে রাখায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়, এ কারণে বারবার দুর্ঘটনা ঘটছে।
জানা যায়, পৌর শহরের সুন্দর গ্রামের বেলায়েত আলীর ছেলে মেহেদী হাসান, বাইকে তেল আনতে পেট্রোল পাম্পে যাওয়ার সময়, অপরদিক থেকে আসা পিকআপ সাথে সংঘর্ষের ঘটনায় মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা উদ্ধার দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাত প্রেরণ করে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় রাস্তায় তিনি মৃত্যুবরণ করে।
গোপালপুর থানা ওসি মোশারফ হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগেও রাস্তায় গাড়ি পার্কিং করার কারণে একাধিক দুর্ঘটনা ঘটছে, গোপালপুরের সচেতন সমাজ দীর্ঘদিন ধরেই রাস্তায় গাড়ি পার্কিং বন্ধের দাবি জানিয়ে আসছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।