রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে পিবিবি’র টিউবওয়েল বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ মে, ২০২৩
দিনাজপুরের বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও পূর্ব পাড়া গ্রামে অসহায় পূর্ণ চন্দ্রের পাশে দাড়িয়েছেন  রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন প্রচেষ্টা ব্লাড ব্যাংক পিবিবি বাংলাদেশ । সোমবার সকালে এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে  টিউবওয়েল বিতরণ করা হয়
অসহায় পূর্ণ চন্দ্রের চার মেয়ে এক ছেলে, সংসার চালানো ছিল তার জন্য অনেক কষ্টসাধ্য,  ছেলে দিনমজুর  কাজ করে কিন্তু তার  বাড়িতে ছিল না টিউবওয়েল বেশিরভাগ সময় পরিবারে সদস্যরা পুকুরে গোসল করতেন এবং পাশের বাসা থেকেই খাবার পানি সংগ্রহ করতেন । তার এই অসহায়ত্ব  দেখে  সাধ্যমত টিউবওয়েল দিয়ে পাশে দাঁড়িয়েছেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক।
এসময় প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু বক্কর সুমন বলেন, প্রচেষ্টা ব্লাড ব্যাংক পরিবার এর সদস্যরা সবসময়ই মানবতার সেবায় নিয়োজিত ছিল আছে আর আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা ছোট মানুষ আমাদের এখনো দেওয়ার মত  কোনো সম্পদ নেই আমরা যতটুকু পারি সেটা দিয়েই অসহায় মানুষের পাশে সব সময় দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ। প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিটা সদস্য আমাদের চলার প্রেরণা, তাদের আন্তরিকতা,ভালোবাসা এবং দায়িত্ব ও কর্তব্য থেকেই আমরা এগিয়ে যাচ্ছি মানবতার সেবায় সকলে আমাদের জন্য দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রচেষ্টা ব্লাড ব্যাংক পরিবারের কেন্দ্রীয় সহ-পরিচালক হোসেন আলী ,সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান ,সহ সভাপতি আবু রায়হান, দপ্তর সম্পাদক ওমর ফারুক ,ভ্রমণ বিষয়ক সম্পাদক নুর নবী,  ঠাকুরগাঁও জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ,সহ-সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান নাসিম, কার্যকারী সদস্য রাকিব হাসান , সমাজসেবা বিষয়ক সম্পাদক স্বজন বর্মন প্রমুখ

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।