বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আয়োজনে আঞ্চলিক ট্রেনার্স কনফারেন্স ২৮ মে ২০২৩ শেষ হয়েছে। বিকেলে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ও কার্যালয় দশমাইল, দিনাজপুরে অনুষ্ঠিত এ কনফারেন্সে সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আঞ্চলিক স্কাউটসের সভাপতি প্রফেসর মোঃ কামরুল ইসলাম। তিনি বলেন, “উন্নত ও স্মার্ট বাংলাদেশে বিনির্মানে প্রশিক্ষিত লিডারদের ভূমিকা গুরুত্বপূর্ণ”। তিনি স্কাউট ট্রেনারদের যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জ ণ ও তা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আরও দক্ষ হবার পরামর্শ দেন। এসময় কনফারেন্স পরিচালক মুক্তা লাল রায় ঈশোর, আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, সাবেক আঞ্চলিক কমিশনার মোঃ আখতারুজ্জামন, আঞ্চলিক স্কাউটসের সহ সভাপতি মুহা. জালাল উদদীন বক্তব্য রাখেন। গত ২৭ মে শুরু হওয়া কনফারেন্সে ট্রেনারদের দক্ষতার সাথে প্রশিক্ষণ কোর্স বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণ, আইসিটি বিষয়ক কোর্স আয়োজন, সঠিকভাবে কোর্স আয়োজন, যথাযথভাবে কোর্স প্রতিবেদন প্রেরণ, কোর্স পরবর্তি স্কাউট দল গঠন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। কনফারেন্সে রংপুর বিভাগের আট জেলার ৫০ জন লিডার ট্রেনার ও সহকারী লিডার ট্রেনার অংশগ্রহণ করেন।
রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অবদান রাখার অঙ্গীকারে দিনাজপুরে স্কাউটসের ট্রেনার্স কনফারেন্স সমাপ্তি
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ মে, ২০২৩