রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি পদক প্রাপ্তি -মনোরঞ্জন এমপি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ মে, ২০২৩
দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল বঙ্গবন্ধুর জুলিও কুড়ি পদক প্রাপ্তি। বিশ্ব শান্তি পরিষদ প্রদত্ত ‘জুলিও কুরি’ শান্তিপদক ছিল জাতির পিতার কর্মের স্বীকৃতি এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার অবদানের মূল্যায়ন। জুলিও কুরি পদকপ্রাপ্তি ছিল বাংলাদেশের জন্য প্রথম কোনো আন্তর্জাতিক সম্মান। এ মহান অর্জনের ফলে জাতির পিতা বঙ্গবন্ধু থেকে হয়েছেন বিশ্ববন্ধু। সদ্য স্বাধীন রাষ্ট্রের জন্য এ পদক ছিল বিরাট এক সাফল্য। এ পদকপ্রাপ্তি আন্তর্জাতিক বিশ্বে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। বাংলাদেশকে বিভিন্ন দেশ ও সংস্থার দ্রæত স্বীকৃতি পেতে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছরপূতি উদযাপন উপলক্ষে রবিবার (২৮ মে ২০২৩) দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার শহর প্রদক্ষিণ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রাজকুমার বিশ্বাস এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নুর ইসলাম নুর, উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোনায়েম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, পাল্টাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০বছরপূতি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এমপি গোপাল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।