রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে হক ফাতেমা পাঠাগার পরিদর্শনে উপজেলা একাডেমিক সুপাইভাইজার

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ মে, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের প্রতিষ্ঠিত সরকারী অনুমোদন প্রাপ্ত হক ফাতেমা পাঠাগার শনিবার (২৭মে) বিকালে পরিদর্শন করেন নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপাইভাইজার মোঃ আনোয়ার হোসেন। এসময় তার সাথে ছিলেন সমুর্ত জাহান মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বাবু অখিল চন্দ্র পাল। একাডেমিক সুপাইভাইজার পাঠাগারের পরিদর্শন বহিতে মন্তব্য লিখেন এবং গ্রামীন পরিবেশে স্থাপিত পাঠাগারটি জনকল্যানে আরও ব্যাপকভাবে কাজে লাগানোর আহবান জানান। এসময় পাঠাগারের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, পাঠাগারের লাইব্রেরিয়ান প্রভাষক এহসানুল হক তানভীর পাঠাগারের বিভিন্ন বিষয়ে তাকে অবহিত করেন। একাডেমিক সুপাইভাইজার আনোয়ার হোসেন মিল্টন রচিত “জ্যোৎসা ছায়ায় ঘাসফুল” বইটি তিনি পাঠাগারে উপহার প্রদান করেন। এসময় সিনিয়র শিক্ষিকা জেবুন্নেচ্ছা দীপ্তি পত্রিকার পাঠক মোঃ মোনায়েম খান সহ কিছু ছাত্র পাঠক পাঠাগারে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।