রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ মে, ২০২৩
যশোরের অভয়নগরে ছাত্র বলাৎকারের অভিযোগে হাফেজ মো, সাইফুল্লাহ ওরফে সাইফুল্লাহ হুজুর (২৮) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) আনুঃ বেলা ১২ টার সময় উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উপজেলার বালিয়াডাঙ্গা গাজীপাড়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. সাইফুল্লাহ বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের নূর ইসলামের ছেলে।
বলাৎকারের শিকার ১৪ বছর বয়সি ওই ছাত্র জানান, বালিয়াডাঙ্গা গাজীপাড়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগে ছাত্র সে। দীর্ঘদিন ধরে হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. সাইফুল্লাহ তাকে ভয়ভীতি ও অর্থের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে থাকে। গত ২৪ মে বুধবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে সাইফুল্লাহ হুজুর তার রুমে নিয়ে তাকে জোরপূর্বক বলাৎকার করে। এ বিষয়ে কাউকে জানালে কালো জাদুর মাধ্যমে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয় হুজুর। পরদিন ২৫ মে অসুস্থ অবস্থায় সে বাড়ি চলে যায়।
ছাত্রের বাবা জানান, বিষয়টি জানার পর শুক্রবার বিকালে অসুস্থ ছেলেকে সঙ্গে নিয়ে সাইফুল্লাহ হুজুরের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
অভিযুক্ত হাফেজ মো. সাইফুল্লাহ তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। তবে ওই ছাত্রকে একটু মারপিট করেছিলেন বলে স্বীকার করেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষক মো. সাইফুল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।