রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বীরগঞ্জ উপজেলা ভাইস চেয়াম্যান পদে উপ-নির্বাচনে মোনায়েম মিয়া নির্বাচিত 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে  মোনায়েম মিয়া  বেসরকারিভাবে নির্বাচিত । বৃহস্পতিবার (২৫ মে-২০২৩) রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা নির্বাচন অফিসার, বীরগঞ্জ সহকারী রিটার্নিং অফিসার আয়োজনে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন অনুষ্ঠানে জেলা সিনিয়র রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক স্বতন্ত্র প্রার্থী মোনায়েম মিয়া বই প্রতীক নিয়ে ১২২০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা  প্রতীকের প্রার্থী পরিমল কুমার রায় ভোট পেয়েছেন ১০৮০৩ টি ভোট। এছাড়াও তালা প্রতীক নিয়ে লিমন সরকার পেয়েছেন ১০২০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ উড়োজাহাজ  প্রতীক প্রার্থী সতীশ চন্দ্র বর্মন ২৬২৪ভোট পেয়েছেন। উক্ত অনুষ্ঠানে জেলা উপসচিব মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা, বীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আখিঁ সরকার,বীরগঞ্জ থানা ওসি সুব্রত কুমার সরকার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ যে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৮০টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ছয়জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।