রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে প্রভাবশালীদের ইন্ধনে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
যশোরের অভয়নগরে ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের সিংগেড়ি বাজারে প্রভাবশালীদের ইন্ধনে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, সিংগেড়ি বাজারে পূর্বকোনে সড়কের পাশে ভবন নির্মান করছেন উপজেলার সিংগেড়ি গ্রামের মৃত- জেলমান শেখের ছেলে রড সিমেন্ট ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম। তথ্য অনুসন্ধানে জানা গেছে, সরকারি জমির উপর গড়ে তোলা হচ্ছে বহতল ভবন। সম্পূর্ণ বেআইনী ভাবে সরকারি কোন অনুমোদন না নিয়ে তৈরি করা হচ্ছে ঐ ভবন। এবিষয়ে ভবন নির্মাণকারী ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম সরকারি জমিতে ঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, ঐ ভবনের কিছু অংশ সরকারি জমিতে পড়েছে, যে কারনে আমি কোন সরকারি অনুমোদন নেওয়ার বিষয় চিন্তা করিনি। তবে যদি কোন সমস্যা হয় সেইটা স্থানীয় নায়েবের সাথে সমাধান করবো।
এব‍্যাপারে বাঘুটিয়া ভূমি অফিসের নায়েব প্রশান্ত কুমার জানান, আমি এক সপ্তাহ আগে যোগদান করেছি, সরকারি জমি দখল সম্পর্কে আমার কিছু জানা নেই, খোঁজ নিয়ে ভবন নির্মাণ বন্ধ করার ব্যবস্থা নিব।
অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, আমি এই মাত্র জানলাম, অফিসার পাঠাচ্ছি, অবৈধ ভাবে সরকারি জমি দখল করে ভবণ নির্মাণ যদি কেউ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।