রবিবার , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বাংলাদেশ ও ভারত ক্লাব পর্যায়ে প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
টাঙ্গাইলের গোপালপুরে সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার কল্যাণী ফুটবল একাডেমী বনাম বাংলাদেশের গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন ফুটবল একাডেমীর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত ফুটবল ম্যাচ উদ্বোধন করেন পৌর মেয়র রকিবুল হক ছানা।  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সম্পাদক সন্তোষ কুমার দত্ত, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান, মির্জাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, নগদা শিমলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল প্রমুখ।
ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন মাহবুব হাসান সুমন, মো. রফিক, মো. জুয়েল । খেলায় ৩-০ গোলে ভারতের কল্যাণী ফুটবল একাডেমীকে গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন ফুটবল একাডেমী পরাজিত করে ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।