শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ইন্টারনেট ব্যবহারের সঠিক নিয়ম পদ্ধতি জানতে হবে -সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার    

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

টেলিযোগাযোগ সেবা ও সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ মে সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার। জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড কোম্পানির প্রতিনিধি, বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রতিনিধিরা এতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, “ সাইবার নিরাপত্তা বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সকল বেসরকারী মুঠোফোন কোম্পানীগুলোকে সতর্কসহ বেসরকারী গ্রাহকের সেবা নিশ্চিত এবং সেবার মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। সরকারের টেলিযোগাযোগ খাতের সাফল্যে তুলে ধরে সাইবার ক্রাইম প্রতিরোধে বিভিন্ন পরামর্শ দেন। তিনি আরো বলেন, ইন্টারনেট ব্যবহারের সঠিক নিয়ম পদ্ধতি জানতে হবে। সরকার জনগনের স্বার্থে কাজ করছে যা জনগনের মাঝে তুরে ধরতে হবে।” আলোচনায় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট (নেজারত) মিলন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শংকর কুমার দাস ও ইলেট্রনিক্স এন্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।