শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

তিলনা ইউনিয়ন পরিষদে উম্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ মে, ২০২৩
নওগাঁর সাপাহার উপজেলার ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদের হল রুম কার্যালয়ে এ বাজেট সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল। ইউপি (প্যানেল ১) চেয়ারম্যান হারুন আল্ আজাদ এর সভাপতিত্বে বাজেট পেশ করেন ইউপি সচিব মোঃ জহুরুল ইসলাম শাহ্।
অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরে এ ইউনিয়নের সম্ভব্য বার্ষিক আয়-ব্যয় উল্লেখ করে উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ২৫ লক্ষ ৮৫ হাজার ২৮৫, উন্নয়ন আয় ধরা হয়েছে ২ কোটি ৪৩ লক্ষ ৫৪ হাজার ১৭৬ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে রাজস্ব উদ্বৃত্ত উন্নয়ন হিসেবে স্থানান্তরের ১ লক্ষ ২৫ হাজার ৬৭১ সহ মোট ২৫ লক্ষ ৮৫ হাজার ২৮৫ টাকা এবং উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৪৩ লক্ষ ৫৪  হাজার ১৭৬ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান  গোলাম মাওলা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ফজলে রাব্বি, তিলনা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক স্বপন কুমার পাল, সাপাহার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক ও সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ সকল ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।