ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ।
তরই লক্ষ্যে গত মঙ্গলবার (২৩ মে) সকাল ১১ ঘটিকায় পাকুন্দিয়া উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারক লিপি প্রদান করেন পরিষদ নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের সভাপতি একে ফখর উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আবদুল কদ্দুস, হাদিউল ইসলাম, আদিলুর রহমান, নাজমুল ইসলাম, মাওলানা শরীফ উদ্দিন, ফারুক, আনোয়ার, রবিন সরকার প্রমুখ।
উল্লেখ্য: এদেশে ইসলাম প্রচার প্রসারে জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ২২ শে মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন পরবর্তীতে ১৯৯৬ সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতা আসার পর। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু করেন। এ প্রকল্পের মাধ্যমে গণশিক্ষা কার্যক্রম বিস্তার লাভ করে বর্তমানে শিক্ষক-কর্মচারী কর্মকর্তা সকলের চাকরি রাজস্ব করন।