শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে  প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বিকাল ৩ টায় এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন কার্য্যক্রম সাংবাদিকদের নিকট উপস্থাপন করেন। ভূমি উন্নয়ন কর, ই- নামজারি, স্মার্ট ভূমি সেবা খতিয়ান (পরচাঁ) জমির ম্যাপ সহ বিভিন্ন বিষয়ে জানান। নান্দাইল উপজেলার ১২টি ইউনিয়ন ভূমি অফিসে এই সেবা চালু করা হয়েছে বলে এটিএম আরিফ জানান। এছাড়া ১৬১২২ নাম্বারে কল করে ভূমি সেবা  বা অভিযোগ জানাতে পারবেন বলে উল্লেখ করেন। প্রেস কনফারেন্সে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে সর্বশেষ অবস্থা জানতে চাইলে তিনি বলেন, উক্ত বাজারে ২০১টি অবৈধ স্থাপনা রয়েছে। এখন পর্যন্ত ৭০টি নোটিশ জারি করা হয়েছে। এই বাজারের সমস্ত জায়গা খাস খতিয়ানভূক্ত। বর্তমানে নতুন মাঠ ফরচার দাগ সহ প্রতিবেদন তৈরি করা হচ্ছে। রিপোর্ট জমা দেবার পর জেলা প্রশাসক মহোদয় পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন। এছাড়া নান্দাইলে ইউনিয়ন ভূমি অফিসের শূন্য পদ দ্রুত পূরন করা হবে বলে তিনি উল্লেখ করেন। প্রেস কনফারেন্সে নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।