শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাউদাম্পটন আওয়ামীলীগের প্রতিবাদ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
রাজশাহীতে বিএনপির প্রকাশ্য জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে সাউদাম্পটন যুক্তরাজ্য আওয়ামীলীগ। সোমবার (২২ মে ) সাউদাম্পটন শহীদ মিনারে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
সাউদাম্পটন আওয়ামীলীগের অন্যতম নেতা মোঃ শামিম মিয়ার সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ও সিলেট ল-কলেজ ছাত্রলীগের সমবায় বিষয়ক সম্পাদক মোঃ কোহিনুর আলমের সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাফফার হোসাইন বাবুল, সিলেট বানিজ্যিক মহাবিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, মদনমোহন কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক জাহিদ ইসলাম।
আরো বক্তব্য রাখেন, মোঃ সোহেল খান, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আব্দুর রাজ্জাক শাকিব। গোলাপগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক নেতা হিফজুর রহমান হাফিজ। বিশ্বনাথ কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ রুবেল মিয়া। সাদিক খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোঃ শামীম মিয়া বলেন, বিএনপি জামায়াত জঙ্গিবাদী শক্তি তারেক রহমান, বাবর এবং অন্যান্য খুনিদের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করেছে। আবার  তাদেরই প্রেতাত্মা রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক  হত্যার হুমকি দিয়েছে। এ হুমকির বক্তব্য শুধু জেলা পর্যায়ের একজন নেতার বক্তব্য নয়, এটি গভীর ষড়যন্ত্রের একটি অংশ। এর মধ্যদিয়ে তাদের নীলনকশা প্রণয়ন ও সেই কার্যক্রম শুরু করারই একটি ইঙ্গিত। আজকের এ সমাবেশ থেকে আমরা এই হত্যা হুমকি ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। যে ব্যক্তিটি বঙ্গবন্ধু কন্যাকে এ ধরনের ন্যক্কারজনক ভাষায় হত্যার হুমকি দিয়েছে তা ক্ষমার অযোগ্য।
এই ঘৃণ্য বক্তব্যের প্রতিবাদে সারা বাংলাদেশের গণতন্ত্রকামী শান্তিপ্রিয় মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সাউথাম্পটন যুক্তরাজ্য আওয়ামী লীগ এই ঘৃন্য হত্যা ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।