শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
রাজশাহী জেলা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকির প্রতিবাদে নাগরপুর উপজেলা আ’লীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৩ মে) সকালে নাগরপুর উপজেলা আ.লীগের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মারক ৭১ এ গিয়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও সদস্য, যুব ও ক্রীড়া উপ কমিটি  তারেক শামস খান হিমু, সাবেক টাঙ্গাইল জেলা আ.লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দাউদ-উল ইসলাম দাউদ, উপজেলা আ.লীগ যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, আব্দুল আলীম দুলাল, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন,যুব ওক্রীড়া সম্পাদক বি.এম জহুরুল আমীন, তথ্য ও গবেষনা সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম প্রমূখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রকাশ্য হত্যার হুমকিদাতা ও মদদদাতাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা অধিভুক্ত প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের সকল পর্যায়ের নেত্ববৃন্দ সহ সকল সহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।