শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বাঁচতে চাই ক্যান্সার  আক্রান্ত মোসাব্বের 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহামুদপুর ইউনিয়নের পদুমহার গ্রামের মাদ্রাসা পড়ুয়া হতদরিদ্র পরিবারের সন্তান ক্যানসার আক্রান্ত মোসাব্বের (১৭) বাঁচতে চায়।
স্বপ্ন ছিল চাকরি করে দরিদ্র বাবা-মায়ের অভাবের সংসারে দুঃখ ঘোচানো।ভাগ্যের কি নির্মম পরিহাস, গলায় মাছের কাটা লেগে ঘাঁ হয় সেই কারণে করতে হয় অপারেশন। সেখানেই ভুল চিকিৎসার কারণে গলার ক্ষত স্থানে হয় ক্যানসার।মোসাব্বের উপজেলার পদুমহার গ্রামের  দিনমজুর বাবু মিয়ার দ্বিতীয় ছেলে।
গত ৬ মাস আগে মোসাব্বের গলার অপারেশন করা হয় বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে  সেখান থেকে বাসায় আনলে, ক্রমশই তার অবস্থার অবনতি ঘটলে নিয়ে যাওয়া হয় রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে সেখানে  পরিক্ষা নিরিক্ষা করে ধরা পরে ক্যানসার।সেখানকার চিকিৎসক জানায়, ভুল চিকিৎসার কারণে মোসাব্বের গলায় ক্যানসার হয়েছে
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশংকা জনক হলে সেখান থেকেও তাকে ফেরত দেওয়া হয়। পরে টাকার অভাবে চিকিৎসা না করতে পারায় তাকে কিছুদিন বাসায় রাখলে দুটি চোখ ও একটি কান নষ্ট হয়ে যায়। কিছুদিন পর এলাকাবাসীর সহযোগীতায় তাকে আবারও ঢাকার ক্যানসার গবেষণা কেন্দ্রে ভর্তি করানো হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন মোসাব্বের।
মোসাব্বের বাবা বাবু মিয়া বলেন,আমি একজন দিনমজুর। আমার পক্ষে ছেলের চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। ইতঃপূর্বে অনেক টাকা ব্যায় করে বগুরা, রংপুরে চিকিৎসা  করিয়েছি। এখন ঢাকার ক্যানসার গবেষণা কেন্দ্রে ভর্তি করিয়েছি সেখানে অনেক টাকার প্রয়োজন।  আমার ছেলেকে বাঁচাতে প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চাই। সকলের কাছে আমার আকুল আমার ছেলেকে বাঁচাতে সহযোগিতা করুন। ০১৭৭৪২৩৬১৫৫( বিকাশ)রাসেদুল ইসলাম রোগীর বড় ভাই ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।