অভয়নগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার মহাকাল এলাকায় ঘটনা টি ঘটে। নিহতের নাম তুহিন আলম(৩২)। সে সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার শ্রমিক হিসেবে কাজ করতো।তার বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায়। তুহিন আলম কালীগঞ্জ উপজেলার মাজেদ গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি দিনের ন্যায় তুহিন আলম মহাকাল সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার শ্রমিক হিসেবে কাজ করতে যায়। পরে কারখানার ম্যাশিনের সিপনির যান্ত্রিক ত্রুটির কারণে তুহিন আলম বিদ্যুৎতায়ীত হলে অন্য শ্রমিকেরা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা: সিনথিয়া নুর চৈতী জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তুহিন আলম নামের এক ব্যক্তিকে উদ্ধার করে দুপুর ১.১০ মিনিটের সময় ভর্তি করে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে শিল্পাঞ্চল পুলিশ এর এস আই রুহুল আমিন বলেন, সাউথ বেঙ্গল ফার্টিলাইজার কারখানার শ্রমিক তুহিন মিলের সিপনি থেকে মসজিদের কারেন্ট সংযোগ লাগাতে অসাবধানতার জন্য বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। পরে তার মৃত্যু হয়। তার বাড়ির লোকজন কে খবর দেওয়া হয়েছে। একটি অপমৃত্যু মামলা দিয়ে লাশ হস্তান্তর করা হবে।
শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ মে, ২০২৩