শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

সিংড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বাস টার্মিনাল এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমানের সভাপতিত্বে ও জেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি জাহেদুল ইসলাম ভোলা, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রচার সম্পাদক এড. সাইদুর রহমান সৈকত, উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক মোহন আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক হারুন বাসার। এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর আ’লীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সহ-সভাপতি ফাহমিদা আহমেদ আঁখি, মাহাবুব আলম বাবু, সিংড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সঞ্জয় কুমার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি খাদিজা খাতুন, সাধারণ সম্পাদক জ্যোতি সরকার প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।