শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোলে একাধিক মামলার আসামী ইয়াবা সহ গ্রেফতার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
যশোরের বেনাপোল ভবারবেড় গ্রাম থেকে ১০৫ পিস ইয়াবা সহ একাধিক মামলার আসামী মো. সোহেল খান (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
 
সোমবার (২২মে) সকালে গ্রেফতার আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়। গ্রেফতার আসামী সোহেল খান কালিয়া থানাধীন নলডাঙ্গা গ্রামের মৃত কাকন খান এর ছেলে।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবা সহ ৫ মামলার আসামী সোহেল কে গ্রেফতার করা হয়।
 
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পোর্ট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।