শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

“ স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন হয়েছে। সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম সেবা সপ্তাহ ( ২২ Ñ ২৮ মে) উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় ভূমি সেবা সপ্তাহের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী। আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা,গণমাধ্যমকর্মী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।