শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গংগাচড়ায় স্কাউটসের ওরিয়েন্টশন কোর্স আয়োজন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ মে, ২০২৩
শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ছেলেমেয়েকে স্কাউট প্রশিক্ষণদান বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ স্কাউটস গংগাচড়া উপজেলার আয়োজনে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স ২২ মে ২০২৩ অনুষ্ঠিত হয়। রংপুর জেলার গংগাচড়া উপজেলা পরিষদ হল রুম ও গংগাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ দুইটি কোর্স আয়োজন করা হয়। কোর্সে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা বিপির জীবনী ও স্কাউট আন্দোলনের ইতিহাস, স্কাউটিংয়ের মৌলিক বিষয়সমূহ, স্কাউটের সাংগঠনিক কাঠামো, কাব, স্কাউট ও রোভার শাখার প্রোগ্রামসমূহ, প্যাক ও ট্রুপ মিটিং ইত্যাদি বিষয়ে সেশন উপস্থাপন করা হয়। দিনব্যাপী আয়োজিত এ ওরিয়েন্টশন কোর্সে আঞ্চলিক উপ কমিশনার (প্রশিক্ষণ) মুক্তা লাল রায় ঈশোর, স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাহবুবুল আলম প্রামানিক, আঞ্চলিক সম্পাদক মোঃ আবু সাঈদ, আঞ্চলিক উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, রংপুরে কর্মরত স্কাউটসের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মণ, রংপুর জেলা সম্পাদক মোঃ আব্দুর রহিম,  স্কাউটার মোঃ মশিয়ার রহমান, স্কাউটার মোঃ মোর্শেদ সারওয়ার জুয়েল, স্কাউটার মোঃ রেয়াজুল ইসলাম ও স্কাউটার শফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন প্রমুখ।
সকালে কোর্সের উদ্বোধন করেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি নাহিদ তামান্না। বিকেলে কোর্সের সার্টিফিকেট বিতরণ করেন গংগাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন। এসময় উপজেলা শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, উপজেলা স্কাউটস কমিশনার মোঃ মতিয়ার রহমান ও উপজেলা সম্পাদক মোঃ আবুল কাশেম উপস্থিত ছিলেন। কোর্স দুটিতে গংগাচড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯১ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।