শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

লামার কোয়ান্টামে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ মে, ২০২৩
“ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে বান্দরবানের লামায় ২১ মে রবিবার কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় বারের মতো পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। দেশ বিদেশের লাখো মানুষের সাথে লামার ৭টি ভেন্যুতে প্রায় ২ হাজার মানুষ আজকের বিশ্ব মেডিটেশন দিবসের সকালের প্রোগ্রামে অংশ নেন।
ভোরের আলো ফোটার সাথে সাথে কোয়ান্টাম লামা সেন্টার কোয়ান্টামের প্রাণ আরোগ্যশালায় স্থানীয় অধিবাসী, কোয়ান্টামের কর্মীরা ও কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীদের একাংশ সমবেত হতে থাকে। ভোর ছয়টায় বিশ্ব মেডিটেশন দিবসের শুভ সূচনা হয়। এসময় সকলে ‘সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন’ আটোসাজেশন এবং ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ প্রত্যয়ন উচ্চারণ করেন। প্রায় চারশ মানুষের এই প্রত্যয়ন আরোগ্যশালায় যখন ধ্বনিত হচ্ছিল, ঠিক তখন আরোগ্যশালার সংলগ্ন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের তিনটি ক্যাম্পাস থেকেও শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্বরে উচ্চারিত একই প্রত্যয়ন অনুরণিত হচ্ছিল পুরো এলাকাজুড়ে।
এরপর এই প্রোগ্রামের মূল আকর্ষণ ছিল কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মা-জী নাহার আল বোখারীর শুভেচ্ছাবাণী ও চেয়ারম্যান গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের সংক্ষিপ্ত অডিও আলোচনা এবং মেডিটেশন। এই যৌথ মেডিটেশনে স্বর্গভূমি বাংলাদেশের ১০টি চিত্র আবলোকন করতে বলা হয়। তাই মেডিটেশন শেষে অনেকেই আগামী বাংলাদেশের আবেগময় কল্পচিত্রগুলোর অনুভূতি ব্যক্ত করছিলেন।
 এছাড়াও অডিও বক্তব্যে আমাদের দেশে শিক্ষা ও চিকিৎসাব্যবস্থায় মেডিটেশন অন্তর্ভুক্তির জন্যে সংশ্লিষ্ট সকলকে এই সময়োপযোগী পদক্ষেপের জন্যে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
আরও কোয়ান্টামমের নিকটবর্তী কেয়াজুপাড়া, আন্ধারি জামালপুর স্কুল এবং বোধিছড়া পাবলিক স্কুলে পালিত হয় বিশ্ব মেডিটেশন দিবস। এতে স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন স্বতঃস্ফূর্তভাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।